Collector
ইরান ‘অসদাচরণ’ করলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের | Collector
ইরান ‘অসদাচরণ’ করলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Somoy TV

ইরান ‘অসদাচরণ’ করলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান ‘অসদাচরণ’ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২ মে) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, যদি ইরান ‘দুর্ব্যবহার’ করে বা ‘খারাপ কিছু’ করে, তাহলে পুনরায় হামলার সম্ভাবনা রয়েছে। তবে এখন আমরা বিষয়টি দেখব। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘খুব ভালো’ এবং তেহরান একটি চুক্তি করতে চায় বলেও ট্রাম্প দাবি করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। তিনি এখন চুক্তিটির চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের (ইরানের) নেতা কে, তা বুঝতে তাদের খুব কষ্ট হচ্ছে, তারা জানেই না তাদের নেতা কে।’ আরও পড়ুন: হরমুজে মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো আচরণ করছে, কেন বললেন ট্রাম্প এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এতে ইরান ও লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেয়াসহ বিভিন্ন দফা রয়েছে। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন। অন্যদিকে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক দোলাচল এখনও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ৪৮টি জাহাজকে ইরানি বন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানের কারণে হরমুজ প্রণালিতে নৌচলাচল সীমিত করতে হয়েছে। আরও পড়ুন: নতুন করে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান, পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে, তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। এ অবস্থায়, ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে।

Go to News Site