Collector
দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯ | Collector
দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯
Somoy TV

দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৯

ভারতের দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিবেক বিহার এলাকায় চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে ৪টার দিকে। এরপর আগুন নেভানো এবং উদ্ধার কাজ চালাতে মোট ১৪টি দমকলের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।দমকল কর্মকর্তারা জানান, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হয়েছে।শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, ‘ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দমকল ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।’আরও পড়ুন: ভারতে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ইমামকে হত্যার অভিযোগ!পুলিশ জানায়, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও এক বাসিন্দা দাবি করেছেন, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘এসি বিস্ফোরণের পরই আগুন লাগে... প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন।’আরেক বাসিন্দা বলেন, ভবনে এখনও দুটি পরিবার আটকে থাকতে পারে। তিনি বলেন, ‘দমকল কর্মীরা বারান্দা দিয়ে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন। তবে পেছনের দিকের ফ্ল্যাটের কিছু লোক নিজেরাই বের হয়ে আসতে পেরেছেন। আমার ধারণা, এখনও ১–২টি পরিবার ভবনের ভেতরে আটকে আছে।’সূত্র: এনডিটিভি

Go to News Site