Collector
সরবরাহ কমায় ময়মনসিংহে বেড়েছে সবজির দাম | Collector
সরবরাহ কমায় ময়মনসিংহে বেড়েছে সবজির দাম
Somoy TV

সরবরাহ কমায় ময়মনসিংহে বেড়েছে সবজির দাম

বৈরী আবহাওয়ার প্রভাবে সবজির সরবরাহ কমে যাওয়ায় ময়মনসিংহে পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।রোববার (৩ মে) ভোরে নগরীর মেছুয়া বাজার ঘুরে দেখা যায়, কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, যা আগের তুলনায় ১৫ থেকে ২০ টাকা বেশি। এছাড়া প্রতিকেজি পটোল ৫০ টাকা, টমেটো ৪০ টাকা, কচুর মুখী ৮০ টাকা, লতি ৫০ টাকা, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা, করলা ৫০ টাকা, শসা ৭০ টাকা, সজনে ডাঁটা ১৬০ টাকা এবং বেগুন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারে ‘জ্বালানি সংকটের চাপ’ দ্বিগুণ দামে কাঁচামরিচ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। অন্যদিকে গাজর ও পেঁপে আগের মতোই ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আড়তদাররা বলছেন, টানা বৃষ্টির কারণে কৃষকরা মাঠ থেকে সবজি তুলতে পারছেন না। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল আউয়াল বলেন, চার-পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কৃষকরা সবজি তুলতে পারছে না। এতে আমদানি কম হচ্ছে। আগে যেখানে ২৫ বস্তা পণ্য আসতো, এখন সেখানে ২-৩ বস্তা আসছে। আমদানি কমলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। পাইকারি বাজারে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারেও। খুচরায় প্রতি কেজিতে আরও ১০ থেকে ২০ টাকা বেশি দামে সবজি কিনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

Go to News Site