Collector
এসি ২৪ নাকি ২৬ কোন তাপমাত্রায় চললে বিদ্যুৎ বিল কত? | Collector
এসি ২৪ নাকি ২৬ কোন তাপমাত্রায় চললে বিদ্যুৎ বিল কত?
Jagonews24

এসি ২৪ নাকি ২৬ কোন তাপমাত্রায় চললে বিদ্যুৎ বিল কত?

গ্রীষ্মের তীব্র গরমে এখন ঘরে এসি চালানো অনেকটাই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তবে বেশিরভাগ মানুষই মনে করেন, তাপমাত্রা যত কম রাখা হবে, ঘর তত দ্রুত ঠান্ডা হবে। বাস্তবে বিষয়টা এতটা সরল নয় কারণ তাপমাত্রা কমানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খরচও দ্রুত বেড়ে যায়। এসি কীভাবে কাজ করে, সেটি একটু বুঝলে বিষয়টি পরিষ্কার হয়। আপনি যখন ২৪ বা ২৬ ডিগ্রিতে এসি সেট করেন, তখন মেশিনটি সেই নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করে। কিন্তু ২৪ ডিগ্রিতে নামালে কম্প্রেসারকে তুলনামূলক বেশি সময় চালু থাকতে হয়, কারণ ঘরকে বেশি ঠান্ডা রাখতে হয়। অন্যদিকে ২৬ ডিগ্রিতে সেট করলে কম্প্রেসার মাঝে মাঝে বন্ধ হয়ে বিশ্রাম নেয় ফলে বিদ্যুৎ খরচ কমে। বিশেষজ্ঞদের মতে, এসির তাপমাত্রা প্রতি ১ ডিগ্রি বাড়ালে প্রায় ৫-৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। অর্থাৎ ২৪ থেকে ২৬ ডিগ্রিতে গেলে আপনি প্রায় ১০-১২ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ কম খরচ করতে পারেন। ছোট মনে হলেও মাস শেষে এর প্রভাব বেশ বড় হয়। ধরা যাক, আপনি একটি ১.৫ টন এসি ব্যবহার করছেন, যার গড় পাওয়ার খরচ প্রতি ঘণ্টায় প্রায় ১.৫ ইউনিট। যদি ২৪ ডিগ্রিতে ৮ ঘণ্টা চালান, তাহলে দৈনিক খরচ হতে পারে প্রায় ১২ ইউনিটের কাছাকাছি। আর ২৬ ডিগ্রিতে চালালে কম্প্রেসার কম সময় চলার কারণে এই খরচ নেমে আসতে পারে প্রায় ১০-১১ ইউনিটে। বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ দামের হিসাবে হিসাব করলে-২৪ ডিগ্রিতে দৈনিক খরচ ধরুন ১০০-১২০ টাকার মধ্যে হতে পারে, ২৬ ডিগ্রিতে সেটি কমে প্রায় ৭৫-৯০ টাকার মধ্যে নেমে আসতে পারে। মাস শেষে এই পার্থক্য দাঁড়াতে পারে প্রায় ৭০০ থেকে ১২০০ টাকার মতো, যা মোটেই ছোট অঙ্ক নয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ২৬ ডিগ্রি মানবদেহের জন্যও বেশ আরামদায়ক একটি তাপমাত্রা। এতে ঠান্ডা লাগে, কিন্তু হঠাৎ গরম-ঠান্ডার ধাক্কা শরীরকে তেমন চাপ দেয় না। ফলে সর্দি-কাশি বা অস্বস্তির ঝুঁকিও কম থাকে। আরও পড়ুনবাড়িতে স্প্লিট এসি পরিষ্কার করবেন যেভাবেগরমে এসি ঘামলে সতর্ক হওয়া জরুরি কেএসকে

Go to News Site