Jagonews24
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার (৩ মে ) সকালে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। আরও পড়ুন ডিসি সম্মেলন শুরু আজডিসি সম্মেলন: যেসব প্রস্তাব দিয়েছেন ডিসিরা আতিকুর রহমান রুমন আরও জানান, এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা অংশ নেন। সম্মেলনে প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কেএইচ/এএমএ
Go to News Site