Collector
দুর্গাপুরে ছুরিকাঘাতে নিহত যুবক, আটক ১ | Collector
দুর্গাপুরে ছুরিকাঘাতে নিহত যুবক, আটক ১
Somoy TV

দুর্গাপুরে ছুরিকাঘাতে নিহত যুবক, আটক ১

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরের ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম ওরফে কেলিস (৩৫) নামের যুবক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত কিশোর গ্যাং সদস্য নুর মোহাম্মদ (২০) কে নেত্রকোনা থেকে আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ।শনিবার (২ মে) রাতে উপজেলার পৌর শহরের তেরিবাজার এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলে ওয়াহিদুল ইসলাম কেলিস। এসময় একই এলাকার মজিবর মিয়ার ছেলে কিশোর গ্যাং সদস্য নূর মোহাম্মদকে শাসন করলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই মধ্যে কিছুক্ষণের মধ্যেই সাথে থাকা নূর মোহাম্মদের ধারালো ছুরি দিয়ে ওয়াহিদুলের পেটে আঘাত করে সাথে সাথেই পালিয়ে যায়। আরও পড়ুন: নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   স্থানীয় ও পুলিশ জানায় নুর মোহাম্মদ সারাক্ষণ ধারালো ছুরি ও লাঠি নিয়ে এলাকয় টহল দিতো। এই ঘটনার পর রাতেই নেত্রকোনা সদরের মালনি এলাকায় তার ফুপুর বাড়িতে আশ্রয় নিলে পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে তাকে আটক করে। আরও পড়ুন: ধান কিনতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত, নেত্রকোনায় একদিনেই প্রাণ গেল ৩ জনের দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ধান ক্ষেতে ফেলে রাখা ছুরিটি উদ্ধার করা হয়। যা কামারের দোকান থেকে বানানো বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Go to News Site