Collector
রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মরিনহো | Collector
রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মরিনহো
Somoy TV

রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মরিনহো

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগআউটে হোসে মরিনহোর ফেরার গুঞ্জন জোরালো হলেও, শেষ পর্যন্ত নিজেই বিষয়টি পরিষ্কার করলেন এই পর্তুগিজ কোচ। তিনি জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।২০২৬-২৭ মৌসুমের আগে নতুন কোচ খোঁজার আলোচনায় রিয়ালের সম্ভাব্য তালিকায় মরিনহোর নাম শোনা যাচ্ছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছিল, ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ নাকি অভিজ্ঞ এই কোচকে শীর্ষ পছন্দ হিসেবে বিবেচনা করছেন।তবে শুক্রবার (১ মে) সংবাদ সম্মেলনে মরিনহো এসব গুঞ্জন উড়িয়ে দেন। তিনি বলেন, 'রিয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি—এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ফুটবলে আমরা এসব গুজবের সঙ্গে অভ্যস্ত, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটেনি।'আরও পড়ুন: রিয়ালে প্রত্যাবর্তনের গুঞ্জন নিয়ে যা বললেন মরিনিয়োবর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার দায়িত্বে থাকা মরিনহোর সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি সম্প্রতি জানিয়েছেন, এই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেনফিকাতেই থাকতে চান।উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। তার অধীনে ক্লাবটি জিতেছিল লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ।

Go to News Site