Somoy TV
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নাশকতার পাঁচ মামলায় নড়াইলের কালিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মে) মধ্যরাতে উপজেলার পেড়লি ইউনিয়ন পরিষদের খড়রিয়ায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী। জারজিদ মোল্যা খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে। তিনি পেড়লি ইউনিয়ন পরিষদের পরপর দুই দফায় নির্বাচিত চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, একই সাথে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আরও পড়ুন: সালথায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার পুলিশ জানায়, পেড়লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যার নামে দুদকে তিনটি মামলা রয়েছে। ওই তিন মামলায়ই তিনি গ্রেফতানি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কালিয়া থানায় দুটি নাশকতা মামলায় তার নাম রয়েছে। শনিবার তিনি নিজ এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Go to News Site