Collector
দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করলেই হবে না, শেষ করতে হবে: দুদু | Collector
দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করলেই হবে না, শেষ করতে হবে: দুদু
Somoy TV

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করলেই হবে না, শেষ করতে হবে: দুদু

দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে সেতু নির্মাণের কাজ শুধু শুরু করলেই হবে না, শেষ করতে হবে। এই সেতু নির্মাণে সরকারকে সহযোগিতা করা হবে।রোববার (৩ মে) দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ৩০-৪০ বছর আগে কুষ্টিয়া ও পাবনার প্রতিনিধিরা এই ব্রিজের দাবি তুলেছেন। পদ্মায় দুইটা সেতু হবে, এটা বিএনপির দাবি, বেগম জিয়ার কথা। যোগাযোগটা রাষ্ট্রের উন্নয়নের জন্য। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি; সব কিছুই যোগাযোগের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, আমাদের দাবি একটাই, এই ব্রিজ করতে হবে। এখানে কোনো আপস হবে না। এই কাজে আমরা সরকারকে সহযোগিতা করব। আরও পড়ুন: দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সেতু বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, দৌলতদিয়া, পাটুরিয়া ও খয়েরবাড়ি এলাকায় সেতু হবে, এই সেতুর ব্যাপারে আমরা অনড়। এই সেতু না থাকায় দৈনিক কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে।

Go to News Site