Jagonews24
কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে তার অনুসারীরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক আটকের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে তাকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে। দুপুর ২টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বিক্ষোভ চলছে। জাহিদ পাটোয়ারী/কেএইচকে/এমএস
Go to News Site