Collector
বাংলাদেশে পৌঁছাল পাকিস্তানের টেস্ট বহর, বাবর আসবেন পরে | Collector
বাংলাদেশে পৌঁছাল পাকিস্তানের টেস্ট বহর, বাবর আসবেন পরে
Somoy TV

বাংলাদেশে পৌঁছাল পাকিস্তানের টেস্ট বহর, বাবর আসবেন পরে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান থেকে শনিবার (২ মে) মধ্যরাতে রওনা দিয়ে রোববার সকালের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে তারা।তবে এই বহরে বাবর আজম ও খুররম শাহজাদ নেই। পিএসএল ফাইনাল খেলে তারা বাংলাদেশে আসবেন। আজকের ফাইনালে বাবর ও শাহজাদের পেশোয়ার জালমি হায়দরাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে। লাহোরে দুদলের ফাইনালটি হবে রাত ৯টায়।এই পিএসএলের কারণেই একবারের সফরে পাকিস্তান বাংলাদেশ সিরিজ শেষ করে যেতে পারেনি। গত মার্চেই তারা একবার বাংলাদেশে এসেছিল। ঈদের আগের ওই সফরে খেলে তিনটি ওয়ানডে, এরপর পিএসএলের জন্য দেশে ফিরে যায়। এবার আসা টেস্ট সিরিজকে সামনে রেখে।আরও পড়ুন: নাহিদের জালমি নাকি চমক দেখানো হায়দরাবাদ, পিএসএল শিরোপার লড়াইয়ে কারা এগিয়েমিরপুরে সিরিজের প্রথম টেস্ট ৮ মে। দুদল এরপর সিলেটে চলে যাবে। সেখানে দ্বিতীয় ম্যাচ ১৬ মে। দুটি ম্যাচই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়ন সার্কেলের অংশ। যে সার্কেলে বাংলাদেশ ১৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে। টাইগাররা শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দুটি টেস্টের মধ্যে একটিতে হেরেছিল, অন্যটি হয় ড্র। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে পাকিস্তানের স্থান ৫ নম্বরে।পাকিস্তান স্কোয়াডশান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Go to News Site