Collector
স্কয়ারের বিনামূল্যের চিকিৎসাসেবায় খুশি ভোলার প্রান্তিক মানুষ | Collector
স্কয়ারের বিনামূল্যের চিকিৎসাসেবায় খুশি ভোলার প্রান্তিক মানুষ
Somoy TV

স্কয়ারের বিনামূল্যের চিকিৎসাসেবায় খুশি ভোলার প্রান্তিক মানুষ

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৬ হাজার স্কয়ার মাইলজুড়ে ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে ভোলায় শুরু হয়েছে চার দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম। এতে বিভিন্ন বয়সী অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পেয়ে তাদের মুখে হাসি ফুটে উঠেছে।রোববার সকাল থেকেই ভোলা সদর উপজেলার পরানগঞ্জের নাজিউর রহমান কলেজ আসতে শুরু করে অসহায় প্রান্তিক মানুষরা। উদ্দেশ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা নেয়া। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগে ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’- কর্মসূচির অংশ হিসেবে নাজিউর রহমান কলেজ ক্যাম্পাসে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করে। এ ক্যাম্পে ঢাকা থেকে আসা ডাক্তাররা সেবা দেবেন এ খবরে ভোর থেকেই দূর দূরান্ত শিশুসহ কয়েক হাজার বিভিন্ন বয়সী নারী পুরুষ ছুটে আসেন। তাদের অনেকেরই পক্ষে অর্থ ব্যয় করে উন্নত চিকিৎসাসেবা নেয়া সম্ভব হয়নি এতো দিন। দিনব্যাপী এই ক্যাম্পে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নেয়া রবিউল আলম, মনিন্দ দে সহ অনেকে। ঢাকার স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি ভোলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের ২০ জন বিশেষজ্ঞ টিম এই ক্যাম্পে সরাসরি চিকিৎসা সেবা দেন। সকালে এই ফ্রি হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করে ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম সন্তুষ্টির কথা জানান সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, এ ধরেনের উদ্যোগ প্রান্তি মানুষের জন্য খুবই উপকারী। রাজধানী থেকে এসে অসহায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার বিষয়টি সাধারণ মানুষের বেশ উপকার হবে।  আরও পড়ুন: ভোলায় শিক্ষার্থীদের মাঠে আনতে দুইশ প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণজনস্বার্থেই এই উদ্যোগের কথা জানিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের হেড অব সেলস্ মো. মজিবুর রহমান জানান, এ সেবা দিতে পেরে তারা আনন্দিত। দেশের কোনো মানুষ যেন চিকিৎসা সেবা থেকে যেন বঞ্চিত না হয়, সে জন্য তারা দ্বীপজেলা ভোলায় এসেছেন। যারা চিকিৎসা সেবা নিতে পারে না তাদের সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি ওষুধ ও হাসপাতাল ভর্তির ব্যবস্থা করবেন তারা। ইতোমধ্যে তারা দেশের ২০টি জেলায় এ কাযক্রম পরিচালিত হয়েছে। এই ক্যাম্পে ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিয়েছেন বলে তিনি জানান।এসময় নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন, বাংলাদেশে কেমিস্ট ওড্রাগিস্ট সমিতির জেলা সভাপতি মো. হাফিজুর রহমান সম্পাদক মো. রুহুল আমিন মিরনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ, গাজীপুর, কুড়িগ্রাম ও নরসিংদীসহ ১৮টি জেলায় প্রায় ৫০,০০০ মানুষ এই উদ্যোগের মাধ্যমে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আগামী ২দিন ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে প্রতিষ্ঠানটি।

Go to News Site