Collector
রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা | Collector
রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
Jagonews24

রাজশাহী মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে রাকিন রাইহান রবীনকে আহ্বায়ক ও ইমদাদুল হক লিমনকে সদস্যসচিব করা হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মনির হোসেন মাহিন/এসআর/এমএস

Go to News Site