Collector
৪ মে শুনানিতে উপস্থিত থাকছেন না ব্রিটনি | Collector
৪ মে শুনানিতে উপস্থিত থাকছেন না ব্রিটনি
Somoy TV

৪ মে শুনানিতে উপস্থিত থাকছেন না ব্রিটনি

আমেরিকার ক্যালিফোর্নিয়ার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৪ মে। তবে এ শুনানিতে উপস্থিত থাকছেন না গায়িকা।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আগামী সোমবার (৪ মে) ভেনচুরা কাউন্টি আদালতে ব্রিটনির বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানিতে গায়িকার সশরীরে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা নেই। কারণ হিসেবে আদালত জানিয়েছেন, ব্রিটনির বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধ ছোট হওয়ায় শুনানিতে তিনি নিজে উপস্থিত না থেকে আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব করতে পারবেন। প্রসিকিউটররা বলছেন, যদি ব্রিটনি আপসের মাধ্যমে দোষ স্বীকার করেন তাহলে কারাদণ্ড এড়ানোর সুযোগ থাকতে পারে। সে ক্ষেত্রে গায়িকাকে ১২ মাসের পর্যবেক্ষণে রাখা হতে পারে। পাশাপাশি ব্রিটনিকে আদালতের নির্দেশে ড্রাইভিং নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে এবং জরিমানাও গুনতে হতে পারে। আরও পড়ুন: মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ এ প্রসঙ্গে ব্রিটনি জানিয়েছেন, তিনি আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তাই নিজেই পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন মার্কিন এ পপ তারকা। নব্বইয়ের দশকের শেষ দিকে ‘বেবি ওয়ান মোর টাইম’সহ একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন ব্রিটনি স্পিয়ার্স। সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান শন প্রেস্টন এবং জাইডেন জেমসকে নিয়ে পরিবারের সুস্থতা ও ভবিষ্যত পরিকল্পনা ভাবছেন গায়িকা। আরও পড়ুন: বাগদান সারলেন হ্যারি স্টাইলস-জো ক্রাভিটজ, গুঞ্জন তুঙ্গে!

Go to News Site