Somoy TV
ঢালিউডের নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আযহায়। এই সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি গড়েছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি।বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান। নির্মাতা জানান, সমাজের রক্ষক বা মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের গল্প বলবে ‘নাকফুলের কাব্য’। ঢালিউড সিনেমায় আদর-পূজা জুটি প্রথম কাজ করে ‘লিপস্টিক’ সিনেমায়। প্রথম সিনেমায় সাফল্যের ধারাবাহিকতা দ্বিতীয় সিনেমাতেও থাকবে এমনটাই আশা করছে ভক্তরা। আরও পড়ুন: ঢালিউডে বর্তমান ট্রেন্ড ভাঙার কথা জানালেন অনন্ত জলিল প্রেম, সামাজিক বাধা ও মানবিক টানাপোড়েনের গল্পে নির্মিত ‘নাকফুলের কাব্য’র শুটিং শুরু হয় ২০২২ সালে শ্রীমঙ্গলে। সেখানে টানা ২০ দিন শুটিংয়ের পর ঢাকার বিভিন্ন লোকেশনে এর বাকি শুটিং হয়। আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নিচ্ছেন ‘কেজিএফ’ খ্যাত যশ ঈদের এ সিনেমায় আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত ও শিখা মৌ।
Go to News Site