Collector
ঢাবির প্রয়াত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার স্মরণে সভা | Collector
ঢাবির প্রয়াত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার স্মরণে সভা
Somoy TV

ঢাবির প্রয়াত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার স্মরণে সভা

ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রয়াত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচার যৌথভাবে এই শোকসভা আয়োজন করে। পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে শোকসভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুল উলায়ী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিতা সাইরি স্মৃতিচারণ করেন। প্রয়াত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার সহধর্মিণী ও সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ এন্ড কালচারের পরিচালক অধ্যাপক ড. বেলু রানী বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন। সহকারী অধ্যাপক মো. আশিকুজ্জামান খান কিরন শোকসভা সঞ্চালন করেন। আরও পড়ুন: ঢাকায় শহীদ আয়াতুল্লাহ খামেনির স্মরণে সভা উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রয়াত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন অসাধারণ মানুষ ছিলেন। জ্ঞান বিতরণের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনেও ভূমিকা রেখেছেন। প্রয়াত এই অধ্যাপকের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ এপ্রিল পরলোকগমন করেন।

Go to News Site