Collector
ভারতের গ্যাস নিয়ে হরমুজ পার হলো ‘এমটি সর্ব শক্তি’ | Collector
ভারতের গ্যাস নিয়ে হরমুজ পার হলো ‘এমটি সর্ব শক্তি’
Jagonews24

ভারতের গ্যাস নিয়ে হরমুজ পার হলো ‘এমটি সর্ব শক্তি’

ভারতে গ্যাস (এলএনজি) নিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ ‘এমটি সর্ব শক্তি’ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। চলতি মে মাসের মাঝামাঝি জাহাজটি ভারতে পৌঁছাবে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। সূত্র অনুযায়ী, ৪৬ হাজার ৩১৩ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহন করছে এমটি সর্ব শক্তি। এই জাহাজে মোট ২০ জন নাবিক রয়েছেন যার মধ্যে ১৮ জন ভারতীয় নাগরিক। জাহাজটি ২ মে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং ১৩ মে ভারতের বিশাখাপত্তন বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে হামলা চালায়। ওই সংঘাতে ইসলামি বিপ্লবের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়। একই দিন মিনাবের একটি স্কুলে চালানো টমাহক ক্ষেপণাস্ত্রের হামলায় ১৬৮ শিক্ষার্থী নিহত হয়। এর জবাবে ৪০ দিনে ১০০ দফা পাল্টা হামলা চালায় ইরান। এতে যুক্তরাষ্ট্রের ৪০-৫০ বিলিয়ন ডলারের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে সিএনএন। গত ৭ এপ্রিল ট্রাম্প তেহরানের সঙ্গে দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন। কেএম

Go to News Site