Somoy TV
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার (২ মে) নিশ্চিত করেছে যে পাকিস্তান সুপার লিগের এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো মোটা অঙ্কের প্রাইজমানি (অর্থ পুরস্কার) পেতে যাচ্ছে। রোববার (৩ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে পেশোয়ার জালমির প্রতিপক্ষ নবাগত হায়দরাবাদ কিংসমেন।পিসিবির ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৬ কোটি ১৪ লাখ টাকা), আর রানার্স-আপ দল পাবে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৮ লাখ টাকা)।এ ছাড়া সেরা খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা)। অন্যদিকে, টুর্নামেন্টজয়ী দলের খেলোয়াড়রা মোট ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৬ কোটি ১৪ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে।বোর্ড এক বিবৃতিতে বলেছে, 'পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আলাদা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি পাবে ৫ লাখ মার্কিন ডলার, রানার্স-আপ পাবে ৩ লাখ মার্কিন ডলার, আর সেরা খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা ফ্র্যাঞ্চাইজি পাবে ২ লাখ মার্কিন ডলার। টুর্নামেন্টজয়ী দলের খেলোয়াড়দের জন্য পুরস্কার অর্থ হবে ৫ লাখ মার্কিন ডলার।' আরও পড়ুন: বাংলাদেশে পৌঁছাল পাকিস্তানের টেস্ট বহর, বাবর আসবেন পরেএই ঘোষণা এসেছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির গত বছরের নভেম্বরের ঘোষণার ধারাবাহিকতায়। তখন তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নতুন পুরস্কার কাঠামোর কথা জানিয়েছিলেন এবং লিগটির ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেছিলেন।২০১৭ সালের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, লিগ পর্ব শেষে চতুর্থ স্থানে থাকা হায়দরাবাদ কিংসমেন এলিমিনেটরে প্রথমে মুলতান সুলতান্স এবং পরে ইসলামাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।চলতি মৌসুমে আট দলের এই টুর্নামেন্টের লিগ পর্বেও দুই দল একবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ বলে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছিল পেশোয়ার জালমি।
Go to News Site