Somoy TV
নতুন করে এমপিওভুক্ত স্কুল-কলেজের দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।শনিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মে মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি স্কুলের ১ হাজার ৭৮২ এবং কলেজের ২১৯ জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড স্কেল পাচ্ছেন।সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩৬, চট্টগ্রামের ১৫৮, কুমিল্লার ১২৮, ঢাকার ১৯৪, খুলনার ২৫৩, ময়মনসিংহের ২৬০, রাজশাহীর ২৮০, রংপুরের ২১৩ এবং সিলেটের ৬০ জন রয়েছেন।আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন কবে, যা জানা গেলঅপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, চট্টগ্রামের ৭, কুমিল্লার ২৭, ঢাকার ২৬, খুলনার ৩৭, ময়মনসিংহের ২৩, রাজশাহীর ৬৩, রংপুরের ১২ এবং সিলেটের ৭ জন রয়েছেন।সভায় অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সভাপতিত্ব করেন। মাউশি অধিদফতরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক অংশ নেন।
Go to News Site