Collector
২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালসের মালিকানা | Collector
২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালসের মালিকানা
Somoy TV

২০ হাজার কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালসের মালিকানা

১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে মালিকানা হাতবদল হয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ হাজার কোটি টাকা। মানোজ বাদালের কাছ থেকে মালিকানা নিয়েছেন লক্ষ্মী মিত্তাল। খবর ক্রিকবাজের।লক্ষ্মী মিত্তাল একজন যুক্তরাজ্যভিত্তিক ভারতীয় বংশোদ্ভূত ইস্পাত শিল্পপতি। মালিকানা কেনার ব্যাপারটি নিশ্চিত করে তিনি জানান যে, ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা গ্রহণের জন্য একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তিটি হয়েছে আদার পুনাওয়ালা, পূর্বতন মালিক বাদালে এবং একটি কনসোর্টিয়ামের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে।মিত্তাল পরিবার রাজস্থান রয়্যালসের ৭৫ শতাংশ শেয়ারের মালিক হবে। আদার পুনাওয়ালার হাতে থাকবে প্রায় ১৮ শতাংশ এবং বাকি ৭ শতাংশ থাকবে বর্তমান বিনিয়োগকারীদের কাছে, যার মধ্যে মনোজ বাদালে রয়েছেন। বাদালে ভবিষ্যতেও দলের সঙ্গে যুক্ত থাকবেন এবং তার অভিজ্ঞতা দিয়ে দলকে সহায়তা করবেন।পুনর্গঠিত বোর্ডে থাকবেন লক্ষ্মী মিত্তল, আদিত্য মিত্তল, ভানিশা মিত্তল-ভাটিয়া, আদার পুনাওয়ালা এবং মনোজ বাদালে।আরও পড়ুন: আইপিএল এখন বড় ব্যবসা, দর্শকরা বেশি বিনোদন চায়: মুরালিধরনএই চুক্তি এখনও কিছু আনুষ্ঠানিক অনুমোদনের ওপর নির্ভরশীল, যেমন বিসিসিআই, ভারতের প্রতিযোগিতা কমিশন, আইপিএল গভর্নিং কাউন্সিল এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা।এক বিবৃতিতে মিত্তাল পরিবার জানায়, তারা আদার পুনাওয়ালার সঙ্গে অংশীদারিত্বে মনোজ বাদালে ও কনসোর্টিয়াম থেকে রাজস্থান রয়্যালসের মালিকানা গ্রহণের চুক্তি করেছে।রাজস্থানে জন্ম নেওয়া লক্ষ্মী মিত্তাল বলেন, তিনি ক্রিকেট ভালোবাসেন এবং আইপিএলের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমি ক্রিকেট ভালোবাসি, আর আমার পরিবারের শিকড় রাজস্থানে। তাই রাজস্থান রয়্যালস ছাড়া অন্য কোনো আইপিএল দলের সঙ্গে যুক্ত হতে চাইতাম না ‘আদার পুনাওয়ালা বলেন, ‘এই বিনিয়োগে আদিত্য মিত্তালের সঙ্গে অংশীদার হতে পেরে আমি আনন্দিত। রাজস্থান রয়্যালস একটি শীর্ষস্থানীয় আইপিএল দল, যার শক্তিশালী ঐতিহ্য রয়েছে। এর ভবিষ্যৎ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সাফল্যে আমি সহায়তা করতে চাই।’

Go to News Site