Somoy TV
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে সংঘর্ষের দুইদিন পর ক্ষতিগ্রস্ত আমদানি পণ্যবাহী জাহাজ দুইটি নিয়ে আসা হয়েছে জেটিতে। রোববার (৩ মে) দুপুর ১২ টায় বন্দর চ্যানেল হয়ে জেসিবি জেটিতে নোঙর করে জাহাজ দুটি।জানা যায়, বিদেশি জাহাজ 'মায়েরস্ক চট্টগ্রাম' ও দেশি 'এইচআর তুরাগ' কনটেইনারবাহী জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে ২ হাজার ৮'শ কন্টেইনার আমদানিপণ্য নিয়ে শুক্রবার (১ মে) চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার শিডিউল ছিল। তার আগেই বন্দরের বহির্নোঙরে সংর্ঘষে ক্ষতিগ্রস্ত হয়ে আটকা পড়ে। পরে জাহাজ দুটি বহির্নোঙর থেকে চালিয়ে জেটিতে আনতে বন্দরের দুই পাইলট গেলেও দুর্ঘটনার ভয়াবহতা দেখে জাহাজ না নিয়েই বন্দর ভবনে ফিরে আসেন তারা। দুইদিন পর রোববার দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজগুলো বন্দর জেটিতে আনা হলো। আরও পড়ুন: চট্টগ্রাম সমুদ্রবন্দরের নতুন রেকর্ড তবে ঘটনা তদন্তে নৌ-বাণিজ্য অধিদফতর ও চট্টগ্রাম বন্দর মিলে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
Go to News Site