Collector
রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার | Collector
রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার
Jagonews24

রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে আটকা, পরে হেলিকপ্টারে উদ্ধার

ভারতের উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় একটি পুরোনো পানির ট্যাংকের ওপর আটকা পড়া দুই কিশোরকে প্রায় ১৬ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করেছে ভারতীয় বিমানবাহিনী। রাজ্য প্রশাসনের অনুরোধে ভারতীয় বিমানবাহিনী একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার মোতায়েন করে। হেলিকপ্টারটি ভোর প্রায় ৫টা ২০ মিনিটে ওই এলাকায় পৌঁছে মাত্র ১৫ মিনিটের অভিযানে দুই কিশোরকে উদ্ধার করে। পরে তাদের গোরখপুরে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিএমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধারকাজে বিদ্যুৎ বিভাগ, পৌর প্রশাসন এবং এনডিআরএফ সদস্যরাও অংশ নেন। বিমানবাহিনী এক বিবৃতিতে জানায়, ট্যাংকের মই ভেঙে যাওয়ায় রাতেই তারা আটকা পড়ে। এই উদ্ধার অভিযান আবারও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া ও জীবন বাঁচাতে আমাদের পেশাদারিত্বের প্রমাণ। প্রাথমিকভাবে এনডিআরএফ-এর যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে বিকল্প রাস্তা তৈরি করার চেষ্টা করা হয়। তবে ভোর ৩টার দিকে বৃষ্টি শুরু হওয়ায় সেই কাজ ব্যাহত হয় এবং পরে সামরিক হেলিকপ্টারের সহায়তা নেওয়া হয়। পুলিশ জানায়, শনিবার দুপুর ১টার দিকে পাঁচ কিশোর সামাজিক যোগাযোগমাধ্যমে রিল বানানোর জন্য ট্যাংকে ওঠে। এ সময় মই ভেঙে গেলে তিনজন নিচে পড়ে যায়। এতে সিদ্ধার্থ নামে এক কিশোর নিহত হয় এবং শানি ও গোলু নামে আরও দুইজন আহত হয়। অপর দুই কিশোর—পবন ও কল্লু—ট্যাংকের ওপর আটকা পড়ে যায়, যাদের পরে উদ্ধার করা হয়। আহত দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি এমএসএম

Go to News Site