Collector
ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভাইরাল ভিডিও | Collector
ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভাইরাল ভিডিও
Jagonews24

ছেলেকে ড্রাম শেখাচ্ছেন জেমস, ভাইরাল ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নগরবাউল জেমসের একটি পারিবারিক মুহূর্তের ভিডিও। সেখানে দেখা যায়, ছোট্ট পুত্রসন্তান জিবরান আনামকে ড্রামস বাজানোর খুঁটিনাটি শেখাচ্ছেন তিনি। ভিডিওটি প্র্যাকটিস প্যাডে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সেখানে নগরবাউল জেমস ছেলেকে ড্রাম স্টিক ধরার সঠিক পদ্ধতি ও ড্রাম বাজানোর মৌলিক কৌশল দেখাচ্ছেন। আগ্রহ নিয়ে বাবার শেখানো বিষয়গুলো অনুসরণ করছে ছোট্ট জিবরানও। ড্রামসকে যেন খেলনার মতোই উপভোগ করতে দেখা যায় তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, “এ যেন রক্তের টান”, কেউ লিখেছেন, “রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে।” আবার কেউ কেউ বলেছেন, “রকস্টারের ছেলে বলেই ড্রামস তার কাছে খেলনার মতো।” উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর গণমাধ্যমে বিয়ে ও বাবা হওয়ার খবর প্রকাশ করেন জেমস। সে সময় তিনি জানান, বাবা হওয়ার অনুভূতি তার কাছে অসাধারণ এবং সুস্থ সন্তান পাওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। পরবর্তীতে নামিয়ার নামের সঙ্গে “আনাম” যুক্ত করা হয়। ২০২৫ সালের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান জিবরান আনাম। জানা যায়, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে জেমস ও নামিয়ার প্রথম পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়। আরও পড়ুন:ভিন্ন লুকে শাকিব খান, প্রকাশ পেল ‘রকস্টার’র অ্যানিমেশন টিজার নতুন পরিচয়ে আসছেন `ব্যাচেলর পয়েন্ট’র পলাশ  বর্তমানে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এমএমএফ

Go to News Site