Collector
২০২২ সালের পর আবারও লিগ জয়ে পোর্তোর উৎসব | Collector
২০২২ সালের পর আবারও লিগ জয়ে পোর্তোর উৎসব
Jagonews24

২০২২ সালের পর আবারও লিগ জয়ে পোর্তোর উৎসব

এফসি পোর্তো দুই ম্যাচ হাতে রেখেই প্রিমেরা লিগের শিরোপা জিতে নিয়েছে। গতকাল শনিবার আলভারকাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে পোর্তো। এই জয়ে তারা দ্বিতীয় স্থানে থাকা বেনফিকা থেকে ৯ পয়েন্ট এগিয়ে যায় পোর্তো। একই দিনে বেনিফিকা ২-২ গোলে ড্র করে ফ্যামিলিয়াকাওয়ের ষঙ্গে। যা পোর্তোর শিরোপা নিশ্চিত করতে সাহায্য করে। পোর্তোর হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন জ্যান বেন্ডনারেক। ৪০ মিনিটে কর্নার থেকে আসা বল হেড দিয়ে গোল করেন তিনি। ২০২২ সালের পর এই শিরোপা পোর্তোর জন্য প্রথম এবং ক্লাবটির ইতিহাসে ৩১তম লিগ শিরোপা। এদিকে অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার জন্য এটি ক্যারিয়ারের ৩৩তম ট্রফি। ৪১ বছর বয়সে পোর্তোতে যোগ দিয়ে তিনি সাতটি ম্যাচ খেলেছেন এবং আবারও শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। অন্যদিকে, সাবেক কোচ হোসে মরিনহোর দল বেনফিকা শুরুতে এগিয়ে থাকলেও পরে সমতায় ফেরে প্রতিপক্ষ। ম্যাচ শেষে মোরিনহো পোর্তোকে অভিনন্দন জানিয়ে বলেন, তারা প্রাপ্য চ্যাম্পিয়ন। আইএন

Go to News Site