Somoy TV
অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ২৮ এপ্রিল পদত্যাগপত্র দিয়েছেন তিনি।অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানায়, গত ২৮ এপ্রিল তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়।সূত্র জানিয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পদত্যাগ করে তিনি আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সমর্থিত সবুজ প্যানেলের সম্পাদক পদপ্রার্থী।ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ‘সবুজ প্যানেল’ হিসেবে পরিচিতি পায়।আরও পড়ুন: কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একযোগে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ সহকারী প্রক্টর ও প্রভোস্টদের পদত্যাগআইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।এর আগে, অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া দুই সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ এপ্রিল পদত্যাগ করেন। তারা হলেন মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।অন্তর্বর্তী সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করে তাকে ওই দায়িত্ব থেকে ৬ এপ্রিল অব্যাহতি দেয়া হয়। তার বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সেদিন জানিয়েছেন।দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদত্যাগপত্র ও একজনের নিয়োগ বাতিলের আগপর্যন্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএজির সংখ্যা ছিল ২৩০। এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের আগপর্যন্ত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ১০৩।
Go to News Site