Collector
১.৫ টন এসিতে বিদ্যুৎ বিল কত আসতে পারে? | Collector
১.৫ টন এসিতে বিদ্যুৎ বিল কত আসতে পারে?
Somoy TV

১.৫ টন এসিতে বিদ্যুৎ বিল কত আসতে পারে?

গরমের সময়ে স্বস্তির জন্য এখন অনেকেই এসি ব্যবহার করেন। আর ১.৫ টন এসির চাহিদা বেশি। তবে এসি কেনার আগে বা ব্যবহারের সময় সবচেয়ে বড় প্রশ্ন থাকে—মাসে বিদ্যুৎ বিল কত আসবে? এই বিষয়টি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে, যেমন এসির ধরন, ব্যবহার সময়, বিদ্যুতের ইউনিট রেট ইত্যাদি।প্রথমে জেনে নেয়া যাক ১.৫ টন এসির বিদ্যুৎ খরচ। সাধারণত একটি ১.৫ টন নন-ইনভার্টার এসি প্রতি ঘণ্টায় প্রায় ১.৫ থেকে ২ ইউনিট বিদ্যুৎ খরচ করে। আর ইনভার্টার এসি তুলনামূলক কম বিদ্যুৎ ব্যবহার করে—প্রায় ১ থেকে ১.৫ ইউনিট প্রতি ঘণ্টা।অনেক সময় একই ক্ষমতার এসি হলেও বিদ্যুৎ খরচ এক নয়। এর বড় পার্থক্য তৈরি করে স্টার রেটিং বিশেষ করে ৩-স্টার ও ৫-স্টার মডেলের মধ্যে। আরও পড়ুন: গ্যাসের খরচ কমাতে একই সিলিন্ডারে বেশিদিন রান্নার ৭ উপায়একটি ৫-স্টার ১.৫ টন এসি সাধারণত প্রতি ঘণ্টায় প্রায় ০.৮ ইউনিট বিদ্যুৎ খরচ করে। যদি প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা ব্যবহার করা হয়, তাহলে দিনে প্রায় ৬-৬.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। বাংলাদেশে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ধরলে দিনে প্রায় ৫০ টাকার মতো খরচ হতে পারে, যা মাস শেষে প্রায় ১৪০০-১৬০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।অন্যদিকে, ৩-স্টার ১.৫ টন এসির ক্ষেত্রে বিদ্যুৎ খরচ কিছুটা বেশি। এটি প্রতি ঘণ্টায় প্রায় ১.১ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে। একইভাবে প্রতিদিন ৮ ঘণ্টা চালালে দৈনিক খরচ দাঁড়ায় প্রায় ৮-৯ ইউনিট। ফলে মাসিক বিল বেড়ে প্রায় ১৮০০-২২০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। আরও পড়ুন: মোটরসাইকেলে তেল সাশ্রয়ের ১০টি সহজ কৌশলএই দুই ধরনের এসির তুলনা করলে দেখা যায়, ৫-স্টার মডেল ব্যবহারে প্রতি মাসে গড়ে ৪০০-৬০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। যদিও শুরুতে ৫-স্টার এসির দাম বেশি, তবে দীর্ঘমেয়াদে এটি বিদ্যুৎ বিল কমিয়ে সেই অতিরিক্ত খরচ অনেকটাই পুষিয়ে দেয়।বর্তমানে বাজারে ইনভার্টার এবং ডুয়াল ইনভার্টার প্রযুক্তির এসিও বেশ জনপ্রিয়। এই ধরনের এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করে, ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমে যায়। এতে শুধু বিদ্যুৎ বিলই কমে না, বরং এসির আয়ুও বাড়ে।

Go to News Site