Somoy TV
উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলায় নিজ বাড়ির ভেতর থেকে চার নাবালক ভাইবোনকে মৃত উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে, এই ঘটনায় তাদের মা জড়িত থাকতে পারেন। যিনি বর্তমানে পলাতক রয়েছেন।শনিবার (২ মে) দুপুর ৩টার দিকে মীরানপুর এলাকায় ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন বাড়িতে বারবার কড়া নাড়ার পরেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, প্রধান দরজাটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল এবং সেটি ভেঙে খুলতে হয়েছিল। ভেতরে ঢুকে কর্মকর্তারা একটি বিছানায় চারটি শিশুকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন, তাদের দেহ রক্তে ভেজা ছিল। আরও পড়ুন:বাথরুমে পড়ে ছিল বিচারকের মরদেহনিহতদের নাম শফিক (১৪), সৌদ (১২), উমর (৮) এবং বানু (৬)। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুদের ইটের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, শিশুদের মা গাসিয়া খাতুন (৩৫), যিনি ঘটনার সময় বাড়ির ভেতরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে, তিনি নিখোঁজ এবং এখন তিনিই প্রধান সন্দেহভাজন। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, ঘটনার পর তিনি বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন।একটি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে, পুলিশ ওই নারীকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।পরিবারের সদস্যরা তদন্তকারীদের জানিয়েছেন যে, শিশুদের বাবা নিয়াজ গত দেড় বছর ধরে সৌদি আরবে কাজ করছেন এবং এখনও দেশে ফেরেননি। তারা আরও অভিযোগ করেছেন যে, তিনি বিদেশে পুনরায় বিয়ে করেছেন, যাতে গাসিয়া মারাত্মক মানসিক যন্ত্রণা পেয়ে থাকতে পারেন।এদিকে, পুলিশ সুপার প্রাচী সিং বলেছেন, অভিযুক্তকে খুঁজে বের করতে এবং মানসিক স্বাস্থ্য ও পারিবারিক সমস্যাসহ সব সম্ভাব্য দিক খতিয়ে দেখতে একাধিক দল মোতায়েন করা হয়েছে। এসপি জানান, ‘আমরা এমন তথ্যও পেয়েছি যে, নারীটি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন, যিনি নাকি তার অতীতের দায়িত্বগুলো নিতে চাননি।’ আরও পড়ুন:ভারতে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ইমামকে হত্যার অভিযোগ! পুলিশ তার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত ব্যক্তিটিকেও খুঁজছে এবং তার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখছে। আরও তদন্ত চলছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
Go to News Site