Somoy TV
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্যা কিছুটা আলাদা। টেক জায়ান্ট ছাড়া কারও এক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই। আসুন সবাই মিলে এটাকে বোঝার চেষ্টা করি। এরপর যদি কোনো সমাধান বের করা যায় সম্মিলিত একটা উদ্যোগে, সেটাতে আমরা যেতে পারি কিনা।রোববার (০৩ মে) রাজধানীর তোপখানা রোডে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, অবশ্যই একটা গণমাধ্যম কমিশন লাগবে। সরকার একটা পক্ষ, তারা কখনও অভিভাবক হতে পারে না। আধুনিক দেশগুলোতেও এই ধরনের অথোরিটি নিয়োগ করেছে, যারা সরকারসহ সব পক্ষকেই জবাবদিহিতার আওতায় আনতে পারে। আরও পড়ুন: গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী এর আগে সকালে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০২৬’ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি আরও বলেন, একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি ‘পরামর্শক কমিটি’ গঠন করা হবে। ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ এবারে বাংলাদেশের প্রতিপাদ্য হচ্ছে, ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’। আরও পড়ুন: রাজনৈতিক দুর্বলতায় জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি: তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম একটি বিশাল ও জটিল ইকোসিস্টেম। তাই সরকার একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা একজন সর্বজনগ্রাহ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে সব পক্ষের প্রতিনিধি নিয়ে একটি পরামর্শক কমিটি গঠন করব। এই কমিটির সুচিন্তিত মতামতের ভিত্তিতেই একটি স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন করা হবে। যার মাধ্যমে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি।
Go to News Site