Collector
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে | Collector
শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে
Somoy TV

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে।রোববার (৩ মে) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল হবে।   এরআগে, গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছিলেন। শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে তারিখের ওই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক।  আরও পড়ুন: শাপলা চত্বর গণহত্যায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটরহেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা এ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।

Go to News Site