Collector
১০ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৮২ শতাংশ | Collector
১০ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৮২ শতাংশ
Somoy TV

১০ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৮২ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮২ শতাংশ কমেছে।রোববার (৩ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ২.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৭১ কোটি ৯৩ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাসে আয় হয়েছিল ৩ হাজার ২৬৪ কোটি ১ লাখ ডলার।তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৬৮১ কোটি ৪৩ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে এ আয় ছিল ১ হাজার ৭৪৫ কোটি ৭১ লাখ ডলার।এছাড়া ১ হাজার ৪৯০ কোটি ৪৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে এ আয় ছিল ১ হাজার ৫১৮ কোটি ২৯ লাখ ডলার। আরও পড়ুন: পরিবেশবান্ধব লিড সনদ পেল আরও ৪ পোশাক কারখানাএদিকে, সদ্যবিদায়ী এপ্রিল মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ কোটি ৯ লাখ ডলারে। আর ২০২৫ সালের একই সময়ে এ আয় ছিল ২৩৯ কোটি ৩৭ লাখ ডলার।তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৭০ কোটি ৩৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৩০ দশমিক ০২ শতাংশ বেড়েছে। এছাড়া ১৪৩ কোটি ৭০ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩২ দশমিক ৬৫ শতাংশ।ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্যের রফতানি কমলেও হোম টেক্সটাইল ও চামড়া, চামড়াজাত পণ্যের বেড়েছে।চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ। জুলাই-এপ্রিল মাসে রফতানি হয়েছে ৯৮ কোটি ৮০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।  আর হোম টেক্সটাইলের রফতানি আয় ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটি ৬০ লাখ ডলারে। তবে কৃষি পণ্যের রফতানি আয় ৪ দশমিক ৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮১ কোটি ৮৬ লাখ ডলারে।এদিকে সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪০০ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ।

Go to News Site