Collector
রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ, ১০ দিনের আল্টিমেটাম | Collector
রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ, ১০ দিনের আল্টিমেটাম
Somoy TV

রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ, ১০ দিনের আল্টিমেটাম

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।রোববার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়ে শ্রমিকরা অভিযোগ করেন, গত দুই বছর ধরে ইউনিয়নের একটি প্রভাবশালী মহল সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে আসছে এবং সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার হরণ করছে।শ্রমিকদের দাবি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে জেলা ও বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কার্যক্রম। নানা সময়ে আহ্বায়ক কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন হলেও গ্রুপিং ও শ্রমিক নেতৃবৃন্দের বিভক্তির কারণে কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এর ওপর মোটর মালিক সমিতিও কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে শ্রমিকদের এই সংগঠন নিয়ে। তাই আগামী ১০ মের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচির ঘোষণাও দেন তারা।আরও পড়ুন: সাভারে শ্রমিক বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারিকর্মসূচিতে শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র ড্রাইভার মুকুল মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত। শ্রমিকদের অধিকার নিয়ে কেউ কথা বলছে না। দ্রুত নির্বাচন না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।’আরেক শ্রমিক নেতা নুর হোসেন বলেন, ‘ইউনিয়নকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমরা ন্যায্য ভোটাধিকার চাই।’শ্রমিক নেতা মতলুবুর রহমান মতলুব অভিযোগ করে বলেন, ‘দুই বছর ধরে নির্বাচন হচ্ছে না। একটি গোষ্ঠী জোর করে সংগঠন নিয়ন্ত্রণ করছে।’আরও পড়ুন: লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, চরম দুর্ভোগএ ছাড়া শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন রংপুর মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান বাবু মিয়া। তিনি বলেন, ‘শ্রমিকদের দাবি যৌক্তিক। দ্রুত সাধারণ সভা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।’এ সময় শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দ্রুত নির্বাচন না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’পরে দাবি আদায়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Go to News Site