Jagonews24
‘পরকীয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে সংসারগুলো (নারী-পুরুষ)।’ বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৩ মে বেলা ১১টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘পরকীয়ায় ধ্বংস হয়ে যাচ্ছে সংসারগুলো (নারী-পুরুষ)। ধ্বংস হচ্ছে বাচ্চাদের জীবন। অবশিষ্টদের অধিকাংশই স্বামী-স্ত্রীর ঝগড়াঝাঁটি, কলহ-বিবাদ, ইগো সমস্যা নিয়ে সংসারগুলোকে বানিয়ে রেখেছে জাহান্নাম। সেই জাহান্নামের আগুনে পুড়ছে বাচ্চারা। সন্তানেরা শুধু পুড়ছে আর পুড়ছে। অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীদের সামান্য মর্যাদা, সম্মানটুকু দেয় না। আর একজনের ঘর থেকে আনা একাকী মেয়েটা হচ্ছে সংসারের গোলাম। বাচ্চা উৎপাদনের যন্ত্র আর স্বামীর ইগোর যাঁতাকলে পিষ্ট মাসকলাইয়ের ডাল। আর এক দলের কাছে, নারী মানেই ভোগের সামগ্রী। একটাতে হয় না, একাধিক ব্যবস্থা করতে হয় তাদের। আর এক দলের সংসার ধ্বংস হচ্ছে শাশুড়িদের কারণে। ধ্বংস হচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশ। গড়ে উঠছে অসুস্থ, বিকৃত, বেয়াদব, পৈশাচিক প্রজন্ম। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, সমাজ ও দেশ। পারিবারিক শিক্ষার চেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় বিকৃতি আরও বেশি ঘটেছে। সব শেষ। যতদিন এই ভয়াবহ দুরাবস্থার উত্তরণ না ঘটবে; ততদিন এই জাতির উন্নতির কোনো অবকাশ নেই। আরও পড়ুনসবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে, জানালেন মিলন মেয়েরা খুব আবেগপ্রবণ। এই আবেগই তাদের জগত সংসার সামলানোর প্রধান শক্তি। বাবা-মা মারা গেলেও মেয়েরা সংসারের ধাক্কায় কান্না করারও সময় পায় না। অতি দ্রুত ভুলে যেতে হয় তাদের সব শোক। তারা চাকরি, সংসার, স্বামী, বাচ্চা-কাচ্চা, পড়াশোনা, রান্না, সামাজিকতা, সব সামলায়। তারাই তো চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি, ভাঙাভাঙি করবে। করতে দিন। চুপ থাকবেন। জড়িয়ে ধরুন। সব ঠান্ডা। একজন বদরাগী স্বামী সামলানোর চেয়ে বদরাগী স্ত্রী সামলানো অনেক সহজ। শুধু চামড়া মোটা করবেন। মাথা ঠান্ডা রাখবেন। চুপ থাকবেন। সে আপনার স্ত্রী, পরকালের সঙ্গী। সে আপনার বাচ্চার মা। ভালোবাসায় ভাসিয়ে দেওয়ার জন্য আর কোনো সূত্রের প্রয়োজন আছে কি! আমি অনেকবার এই কথা বলেছি। শুধু আমাদের বাচ্চাদের কল্যাণের জন্য বারবার বলতে থাকবো। আল্লাহপাক আমার সংসারে অপার কল্যাণ দিয়েছেন। সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহর। ৩৪ বছর সংসার জীবনে একবারের জন্যও আমি তার সাথে ঝগড়া-বিবাদ করিনি বা চিৎকার করে কথা বলিনি। আরও পড়ুন‘কত বছর না হলো দেশ স্বাধীন হবার!’ স্বামী-স্ত্রী কখনোই একে অপরের শত্রু বা হোস্টাইল হতে পারে না। সিংহ পুরুষেরা অসন্তুষ্ট হতে পারেন আমার কথায়। আপনারা আপনাদের শান্তিতে, আমরা আমাদের শান্তিতে থাকতে দিন প্লিজ। যাদের হাঁটুতে ঘিলু, তাদের জন্য বলছি, পরকীয়া বা প্রথম প্যারা আমি ছেলে-মেয়ে, উভয়ের জন্য বলেছি।’ এসইউ
Go to News Site