Somoy TV
সিলেট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, ব্যাটালিয়ন সদরসহ বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় মহিষ, জিরা, বিভিন্ন প্রসাধনী, সানগ্লাস, খাদ্যপণ্য, মদ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আরও পড়ুন: ইছামতীর পাড়ে অচেনা যুবকের লাশ, ধোঁয়াশায় বিজিবি ও পুলিশ! এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি, ট্রাউজার এবং পাথর বহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলিও আটক করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা। আরও পড়ুন: রাঙ্গামাটিতে বিজিবির ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা এদিকে বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Go to News Site