Collector
‘ট্রাম্পের সামনে দুটি পথ খোলা’, আইআরজিসির আলটিমেটাম! | Collector
‘ট্রাম্পের সামনে দুটি পথ খোলা’, আইআরজিসির আলটিমেটাম!
Somoy TV

‘ট্রাম্পের সামনে দুটি পথ খোলা’, আইআরজিসির আলটিমেটাম!

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র গোয়েন্দা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্রকে একটি ‘ভয়াবহ সামরিক অভিযান’ অথবা একটি ‘খারাপ চুক্তির’ মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে।বিবিসি’র তথ্যানুসারে, আইআরজিসি’র পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জন্য হাতে খুব কম সময় আছে। বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পকে ‘একটি ভয়াবহ সামরিক অভিযান অথবা একটি খারাপ চুক্তি’-র মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে বলেন, তিনি ইরানের দেয়া শান্তি পরিকল্পনার বিষয়টি পর্যালোচনা করবেন। যদিও তিনি এটিকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না।  আরও পড়ুন: এমন কোনো শক্তি নেই যা ইরানের সংকল্পকে দুর্বল করতে পারে: আইআরজিসি ইরানি সংবাদ সংস্থা আইআরএনএ বলছে, যুদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে। প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্র তার প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। কিন্তু ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে, ৩০ দিনের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে ‘যুদ্ধ শেষ করার’ ওপরই মনোযোগ দিতে হবে। সূত্র: বিবিসি

Go to News Site