Collector
দাফনের ১৪ মাস পর কবর খুঁড়ে কৃষকদল নেতার মরদেহ উত্তোলন | Collector
দাফনের ১৪ মাস পর কবর খুঁড়ে কৃষকদল নেতার মরদেহ উত্তোলন
Somoy TV

দাফনের ১৪ মাস পর কবর খুঁড়ে কৃষকদল নেতার মরদেহ উত্তোলন

লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে।রোববার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় মারা যান। তার স্ত্রী শেফালি বেগম শেপু’র করা মামলার তদন্তের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশনায় তার মরদেহ উত্তোলন করা হয়।প্রবাস থেকে এসে বন্ধুকে নিয়ে মাটি খনন যন্ত্র ভেকু মেশিন ক্রয় করতে চট্টগ্রাম গিয়ে মারা যান পরাশ। ঘটনার সময় পরাশের কাছে ১০ লাখ টাকা ছিল।আরও পড়ুন: দাফনের পরপরই লাশ উধাও!অভিযোগ রয়েছে, পরাশের সঙ্গে থাকা ১০ লাখ টাকা আত্মসাৎ করতে অভিযুক্ত মোহন পরশকে হত্যা করে।ভিকটিম পরাশ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।আরও পড়ুন: নোয়াখালীতে ১৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনমরদেহ উত্তোলনের সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ শেখ সুমন বলেন, ‘নিহতের মরদেহ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।’

Go to News Site