Somoy TV
জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে জামালপুরে লাল কাপড় দেখিয়ে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।রোববার (৩ মে) দুপুর সাড়ে ৩টায় শহরের শেখেরভিটা এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি থামিয়ে দেন এলাকাবাসী। প্রায় ৪০ মিনিট পর পৌর কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।স্থানীয়রা জানান, টানা কয়েকদিনে টানা বৃষ্টিপাতে জামালপুর পৌর এলাকার ১১নং ওয়ার্ডের শেখের ভিটা এবং পূর্ব বাগেরহাটা গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত ৪ বছর ধরে বর্ষা মৌসুমে তাদের এই ভোগান্তিতে পড়তে হয়। সামান্য বৃষ্টিতে এলাকার বাসা-বাড়ি তলিয়ে যায়। তাদের এ অবস্থায় তিন থেকে চার মাস পানিবন্দি হয়ে থাকতে হচ্ছে। এবার নতুন করে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গত ২ দিনে সাপের কামড়ে আহত হয়েছেন চারজন।আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধপৌরসভায় বসবাস করেও এই ভোগান্তির বিষয়টি জেলা প্রশাসনসহ পৌর কর্তৃপক্ষ জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী ছাত্র- ছাত্রীদের বলে জানান এলাকাবাসী।এ দিকে প্রায় ৪০ মিনিট পর ট্রেন অবরোধের খবর পেয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে পানি নিষ্কাশনের আশ্বাসে ট্রেন অবরোধ তুলে নেয়া হয়।
Go to News Site