Jagonews24
আকাশের কালো মেঘ আজ ঝরে পড়ুক অঝোর ধারায়,আমি তো রয়েছি পাশে মায়ার নিবিড় এক ছায়ায়।চারপাশে ভিড় থাক কিংবা থাকুক সহস্র চোখ,তোমার হাতের স্পর্শেই সব ক্লান্তি নিবারণ হোক। বজ্র আসুক মেঘের বুক চিরে কোনো এক ক্ষণে,আমি দেবো আড়াল তোমায় আমার এ তনু-মনে।একহাতে ধরা ছাতা, অন্যহাতে তোমার সেই হাত,এভাবেই পাড়ি দেবো কতশত ঝোড়ো দিন-রাত। হাজারো প্রহরীর ভিড়ে আমিই তোমার আপনজন,আগলে রাখাই তো তবে হবে শ্রেষ্ঠ এ আয়োজন।বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন ছুঁয়ে যেতে চায় গায়,আমার ছাতাটি তোমার তরে পরম নির্ভরতায়। পথ চলতে যদি বা আসে জরাজীর্ণ কোনো বাঁক,মুঠোয় আমার তোমার আঙুল এভাবেই মিশে থাক।রাজপথ হোক কিংবা প্রাঙ্গণ মায়ার বাঁধন টুটবে না,আশ্রয় হয়েই থাকবো পাশে, স্মৃতিরা কভু ছুটবে না। এসইউ
Go to News Site