Collector
চাঁদপুর-কুমিল্লা সড়কের দুপাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ | Collector
চাঁদপুর-কুমিল্লা সড়কের দুপাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
Somoy TV

চাঁদপুর-কুমিল্লা সড়কের দুপাশে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থানে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।রোববার (৩ মে) সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলবে চাঁদপুর-কুমিল্লা সীমানার খাজুরিয়া পর্যন্ত। এরইমধ্যে প্রথম দিনেই এই সড়কের চাঁদপুর শহর থেকে বাবুরহাট এলাকা পর্যন্ত দুপাশে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন সড়ক ও জনপথ বিভাগকে।এ দিকে, উচ্ছেদের শিকার ক্ষতিগ্রস্ত অনেকের দাবি, তারা আগে কোনো নোটিশ পাননি। এতে এখন উচ্ছেদ শুরু হওয়ায় বেকায়দায় পড়েছেন তারা। কারণ, অনেকেই তাদের বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নেয়ার সময়ও পাননি। এসব স্থাপনার মধ্যে রয়েছে, দোকানপাট, ধর্মীয় স্থাপনা, বিভিন্ন বাসাবাড়ির দেয়াল ও চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার। তবে কয়েক দফা বৃষ্টির কারণে উচ্ছেদের শিকার অনেকেই তাদের জিনিসপত্র নিয়ে চরম দুর্ভোগে পড়েন।আরও পড়ুন: গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত এক কিমি এলাকাতবে উচ্ছেদ অভিযান সম্পর্কে সরকারি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি বলেন, ‘উচ্ছেদের আগে টানা তিনদিন মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এরপর অনেকেই স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন। তারপরও যারা শেষ পর্যন্ত সরিয়ে নেয়নি তাদের স্থাপনা, এমন আঞ্চলিক মহাসড়কের পাশের সরকারি জায়গায় গড়ে উঠা স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।’এ বিষয়ে চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী বলেন, ‘চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক বিশেষ করে চাঁদপুর শহর থেকে কুমিল্লা জেলার সীমানা খাজুরিয়া পর্যন্ত দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকায় এই অভিযান চলমান থাকবে।’তিনি আরও বলেন, ‘মূলত সড়ক প্রশস্ত করণের কাজ হবে। তার জন্যই এই অভিযান।’

Go to News Site