Collector
ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেফতার | Collector
ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেফতার
Somoy TV

ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৩ মে) ঘটনাটি ঘটেছে উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আসামিকে আগামীকাল সোমবার (৪ মে) আদালতে পাঠানো হবে৷স্থানীয়রা জানান, উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নান বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে।  বিষয়টি এলাকায় জানাজানি হলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই বিদ্যালয় থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক রেজাউল হান্নান।আরও পড়ুন: কক্সবাজারে শিশুকে ধর্ষণে অভিযুক্ত গ্রেফতারএ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ইতোমধেই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল সোমবার তাকে আদালতে পাঠানো হবে৷

Go to News Site