Collector
লালমনিরহাটে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্ক | Collector
লালমনিরহাটে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্ক
Somoy TV

লালমনিরহাটে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্ক

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রোববার (৩ মে) বিকেলে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।জানা যায়, বিকেলে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১)-এর ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। বিষয়টি টের পেয়ে চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। পরে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, প্রথমে রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করে। তাদের চিৎকার শুনে দ্রুত ট্রেনটি থামানো হয়। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়।আরও পড়ুন: নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুনখবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান বলেন, ‘ট্রেনের ইঞ্জিনের ওয়েল চেম্বারে আগুন লেগেছিল। চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে। পরে সাময়িক ত্রুটি মেরামতের কিছুক্ষণ পর ট্রেনটি আবারও বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়।’

Go to News Site