Somoy TV
ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।রোববার (৩ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে দিনব্যাপী জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে অংশ নিয়ে এসব অভিযোগ করেন নেতারা।এ সময় বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ অস্বীকারের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে বাধ্য করার হুশিয়ারি দেন তারা।জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে অংশ নেয় দলটির শীর্ষ নেতা, রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনরা।দিনব্যপী চলা এ কনভেনশনে বিকেলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক সেশনে অংশ নিয়ে, দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, ‘সরকার ভূতের মতো উল্টো পায়ে হাঁটছে, যা বন্ধে আবারও আন্দোলন করতে হবে। পলিটিকাল সক্ষমতা না থাকায় অন্তর্বর্তী সরকার অনেক কিছু করতে ব্যর্থ হয়েছে। পলিটিকালি প্রধানমন্ত্রী দেখতে চাই। রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রী রাজনৈতিক হিসেবে দেখতে চাই।’তিনি বলেন, ‘যথাযথ আইনি কাঠামো না থাকায় গণঅভ্যুত্থানে অপরাধীদের সঠিক বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না।’আরও পড়ুন: জনগণের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে: গোলাম পরওয়ারএ সময় তিনি স্বাধীন গণমাধ্যম কমিশন হলে সাংবাদিক ও জনগণ সবাই সুবিধাভোগী হবে বলেও মন্তব্য করেন।পরে সমাপনী সেশনে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথেই হাঁটছেন।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ক্ষমতায় আসার আগে তো গণভোট মানেন না, তা একবারও বলেননি। গণভোট ও জুলাই সনদকে আলাদা করে বিএনপি ক্ষমতায় এসে জনগণকে বিভ্রান্ত করছে। তারেক রহমানও ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছেন, তাহলে তিনিও তো হ্যাঁ ভোট দিয়েছেন। জনগণকে ভোট দিতে বলে গণভোট না মানাই জনগণের সঙ্গে প্রতারণা। ক্ষমতায় আসার ৪ মাস আগে কেনো গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে আপত্তি করেননি।’তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যা করেছে, আপনারাও সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছেন। সংস্কারকে মেনে না নিলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকা ৫ কোটি মানুষের সম্মুখে দাঁড়াতে হবে।’আরও পড়ুন: গণহত্যাকারী, চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফএনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে পাল্টে গেছে। জনগণের আকাঙ্ক্ষা হোঁচট খেলে আবারও আন্দোলন হবে।’সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টি ও কনভেনশনে অংশে নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
Go to News Site