Collector
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি | Collector
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
Somoy TV

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা।রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথবাক্য পাঠ করান।এর আগে, গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের সরকারি দল বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ১ জন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ পাঠ করাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সময় সংবাদআরও পড়ুন: সংরক্ষিত নারী আসন /এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধএদিকে,  জামায়াত জোটের প্রার্থী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গতকাল বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Go to News Site