Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে রোববার (২ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।প্রাথমিক বিদ্যালয়ের আটকে থাকা শিক্ষক নিয়োগ নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চূড়ান্ত ফল প্রকাশের পর আটকে থাকা ১৪ হাজারের বেশি প্রার্থীকে শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।আরও বাড়ল দেশের রিজার্ভ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ২০৪ দশমিক ৭৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত পড়তে ক্লিক করুন।মধ্যপ্রাচ্যে বেড়েছে মার্কিন সামরিক বিমানের তৎপরতা, কীসের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন সামরিক বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর বেশিরভাগই পরিবহন এবং আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। বিস্তারিত পড়তে ক্লিক করুন। বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন।শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তে শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।শিশু-অভিভাবকদের মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে, কী পরামর্শ চিকিৎসকদের? হামের প্রাদুর্ভাবে ঝুঁকি বাড়ছে শিশুদের মানসিক বিকাশে। দেখা দিচ্ছে খিটখিটে মেজাজ, আর অতিরিক্ত কান্নাকাটির প্রবণতা। প্রভাব পড়ছে অভিভাবকদের মানসিক স্বাস্থ্যেও। বিস্তারিত পড়তে ক্লিক করুন।সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ শ্রমিক নিহত সিলেটে ট্রাক ও নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ শ্রমিক নিহত হয়েছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন।
Go to News Site