Collector
অভিবাসন আবেদনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে রায় দিলেন বিচারক | Collector
অভিবাসন আবেদনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে রায় দিলেন বিচারক
Somoy TV

অভিবাসন আবেদনের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে রায় দিলেন বিচারক

অভিবাসনের আবেদনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতের বিচারক। তিনি এই পদক্ষেপকে বৈষম্যমূলক এবং অবৈধ বলেছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক রায়ে, বোস্টনে ম্যাসাচুসেটস জেলা আদালতের ফেডারেল বিচারক জুলিয়া কোবিক ট্রাম্প প্রশাসনের নীতিকে ‘বৈষম্যমূলক এবং বেআইনি’ বলে অভিহিত করেন। বিচারক রায় দেন, যে নীতি যা ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত দেশগুলোর মানুষের জন্য গ্রিন কার্ড এবং কাজের অনুমতিপত্র পাওয়া কঠিন করে তোলে তা অবৈধ ও বৈষম্যমূলক। আরও পড়ুন:ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়ালেন ট্রাম্প মামলাটি করা হয় গত বছর ডিসেম্বরে। ইরান, হাইতি, ভেনিজুয়েলা এবং সিরিয়াসহ ২০ টি দেশের প্রায় ২০০ জন মানুষ, যারা ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, তারা  মামলাটি করেন। সেই মামলার প্রেক্ষিতে এই রায় দেয়া হয়েছে। বিচারক জুলিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রাথমিক আদেশ জারি করে ওই রায় দেন। তিনি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে বিদ্যমান অভিবাসন আইনের পরিপন্থি বলে উল্লেখ করেন। ডিসেম্বরে দায়ের করা মামলাটির কারণে দেখা যায়, নভেম্বর থেকে প্রযোজ্য নীতিগুলো যার প্রভাব পড়েছিল আশ্রয়, গ্রীন কার্ড এবং কাজের অনুমতির জন্য আবেদনকারী অভিবাসীদের ওপর।  ট্রাম্প প্রশাসনের ওই নীতিতে পূর্ণ ও আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়া ৩৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড, নাগরিকত্ব এবং কাজের অনুমতির আবেদন প্রক্রিয়া বা যাচাইকরণ স্থগিত হয়েছিল। এই রায়ের ফলে ২২ জন বাদীর ওপর ট্রাম্প প্রশাসনের নীতির প্রয়োগ বন্ধ হয়েছে, যারা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বাদীদের পক্ষের আইনজীবী জিম হ্যাকিং এই রায়কে স্বাগত জানিয়েছেন। আরও পড়ুন:ইরান ‘অসদাচরণ’ করলে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরএদিকে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি হয়নি।  সূত্র: রয়টার্স

Go to News Site