Collector
সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষে আহত বাস হেল্পারের মৃত্যু | Collector
সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষে আহত বাস হেল্পারের মৃত্যু
Boishakhi News24

সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষে আহত বাস হেল্পারের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত এক পরিবহন শ্রমিক মারা গেছেন। শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত রিপন আহমদ (৩০) গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে ও একটি বাসের হেল্পার হিসাবে কর্মরত ছিলেন। শনিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান। উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত কদমতলী বাস টার্মিনালে Read More

Go to News Site