Collector
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড | Collector
রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড
Somoy TV

রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যান ইউনাইটেড

ম্যাচের বয়স ১৫ মিনিট হওয়ার আগেই ২ গোলের লিড। রেড ডেভিলদের উল্লাসে ওল্ড ট্রাফোর্ডে তখন কান পাতা দায়। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট প্রায় মুঠোয় পুরে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধ জুড়েই কাউন্টার অ্যাটাকে লিভারপুলকে নাস্তানাবুদ করল রেড ডেভিলরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন। দিয়ালো ও লামেন্সের ভুলে সমতায় ফিরল লিভারপুল। ম্যাচের উত্তেজনা তখন তুঙ্গে। নাটকীয়তার তখনও বাকি, ডি-বক্সের বাইরে বল পেয়ে কবি মাইনু করলেন দুর্দান্ত এক গোল। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের।রোববার (৩ মে) ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথমার্ধে মাতিয়াস কুনিয়া ও বেনিয়ামিন সিসকোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ইউনাইটেড।দ্বিতীয়ার্ধে ডমিনিক সবোস্লাই ও কোডি গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। কিন্তু ৭৭ মিনিটে কোবি মাইনুর দারুণ এক গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।এই জয়ে ৩৫ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪, টেবিলের তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলা অ্যাস্টন ভিলারও ৫৮ পয়েন্ট। ৫২ পয়েন্ট নিয়ে ছয়ে বোর্নমাউথ। আরও পড়ুন: ম্যান ইউনাইটেড-লিভারপুল ম্যাচের আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্যার ফার্গুসনএই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা নিশ্চিত হয়েছে ম্যান ইউনাইটেডের। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল প্রতিযোগিতাটিতে সুযোগ পাবে। এই জয়ে অন্তত পঞ্চম হওয়া নিশ্চিত হয়েছে মাইকেল ক্যারিকের দলের। ছয়ে থাকা বোর্নমাউথ বাকি ৩ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ৬১।

Go to News Site