Collector
ঝড়ের কবলে পড়ে মেঘনায় বিকল ট্রলার, ১২ যাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড | Collector
ঝড়ের কবলে পড়ে মেঘনায় বিকল ট্রলার, ১২ যাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড
Jagonews24

ঝড়ের কবলে পড়ে মেঘনায় বিকল ট্রলার, ১২ যাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

ভোলার মনপুরায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার বিকল হয়ে মাঝ নদীতে ভাসছিলেন ১২ যাত্রী। তাদের উদ্ধার করে তীরে ফিরিয়ে নিয়ে এসেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম এ তথ্য জানান। আরও পড়ুনইউরোপ-আমেরিকায় বন্ধের পথে বাংলাদেশের মসলা রপ্তানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সরছে না লালন শাহ সেতু  তিনি জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মনপুরা উপেজলা কলাতলি থেকে যাত্রী নিয়ে একই উপেজলার মাস্টার হাট এলাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রলারটি। পরে মাঝ নদীতে আসলে দুপুর ১টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর মেঘনা নদীতে যাত্রী নিয়ে ভাসতে থাকে ট্রলারটি। পরে এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিকেল ৩টার দিকে চর সামছুদ্দিন সংলগ্ন মেঘনা নদী থেকে ১২ যাত্রীসহ ট্রলারটি উদ্ধার করে নিরাপদে হাজিরহাট ঘাটে পৌঁছে দেন, যোগ করেন লেফটেন্যান্ট আবুল কাশেম। জুয়েল সাহা বিকাশ/কেএসআর

Go to News Site