Somoy TV
চাঁদপুর পৌরসভার পালপাড়া এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে আরেকটি ভবনের ওপর। এ বিষয়ে হেলে পড়া ভবনের মালিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন পাশের ভবনের মালিক।রোববার (৩ মে) দুপুরে দুটি ভবনে সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে ভবন খালি করার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।তারপরই চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন পৌরসভার প্রকৌশলী, শহর পরিকল্পনাবিদ ও কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে ওই দুটি ভবনের বাসিন্দাদের ভবন ছাড়তে জরুরি নোটিশ টানানো হয়।হেলে পড়া ভবনের পাশের ভবন মালিক শাহ আলম বলেন, ২০১২ সালে পৌরসভার নকশা অনুযায়ী তিনি চারতলা ভবনটি নির্মাণ করেন। পরে তার প্রতিবেশী শাহজাহান পাটোয়ারী তার ভবনের লাগোয়া একটি চারতলা ভবন নির্মাণ করেন। বর্তমানে শাহজাহান পাটোয়ারীর ভবনটি হেলে তার ভবনের দিকে ঝুঁকে পড়েছে। তিনি আতঙ্কে রয়েছেন।আরও পড়ুন: শিগগিরই ডিএনসিসি’র পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪ আধুনিক ফ্ল্যাটভবনের মালিক শাহজাহান পাটোয়ারী বলেন, ‘আমি সৌদি আরব থাকার সময় পৌরসভার অনুমোদন নিয়ে এক ঠিকাদারের মাধ্যমে বাড়িটি নির্মাণ করেছি। এখন যে সমস্যা দেখা দিয়েছে। সে ক্ষেত্রে ত্রুটি থাকলে আমি পৌরসভাকে সহযোগিতা করবো।এ বিষয় যোগাযোগ করা হলে চাঁদপুর পৌর প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন বলেন, খুব সম্ভবত পৌরসভার নিয়ম না মেনে ভবন দুটি নির্মাণ করেছেন মালিক। তাই একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন হেলে গেছে। আমরা দুটি ভবনেই সতর্কীকরণ নোটিশ দিয়েছি। তার সঙ্গে যেনো দ্রুত ভবনগুলো খালি করা হয়।’
Go to News Site