Somoy TV
বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে শশী আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।রোববার (৩ মে) রাতে উপজেলার দুর্গা হাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত শশী আক্তার ওই এলাকার সবুজ প্রামাণিকের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এ সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন ধরে যায়।আরও পড়ুন: সীতাকুণ্ডে ভাঙারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১এ সময় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site