Collector
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চট্টগ্রামে এক প্রতিষ্ঠানকে জরিমানা | Collector
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চট্টগ্রামে এক প্রতিষ্ঠানকে জরিমানা
Jagonews24

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, চট্টগ্রামে এক প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় এক কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে মধুবন ফুড ইন্ডাস্ট্রিকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩ মে) চালানো এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি জানান, কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং পণ্যের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না করার মতো বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এছাড়া উৎপাদন প্রক্রিয়ায় পরিচ্ছন্নতার ঘাটতি এবং স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও ধরা পড়ে। আরও পড়ুনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সরছে না লালন শাহ সেতু বাসায় গ্যাস নেই, হোটেলে খাবার পেতে ‘যুদ্ধ’  অভিযানে দেখা যায়, ছাপানো পুরোনো খবরের কাগজে খাদ্যপণ্য রাখা হচ্ছে, লাড্ডুর পুরোনো ডো সংরক্ষণ করা হয়েছে এবং উৎপাদিত পণ্য ঢাকনা ছাড়া রাখা হয়েছে। কেকের পেস্টও অপরিষ্কার পাত্রে রাখা ছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমআরএএইচ/কেএসআর

Go to News Site